
শ্রীনগরে রাতের আধারে গোয়াল ঘর থেকে গরু চুরি
ফরহাদ হোসেন জনি,
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আধারে গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন এ-র বিবন্দী গ্রামের
গ্রামের রফিজ উদ্দিন হাওলাদার এ-র ছেলে শাহাআলম এর বাড়িতে এই গরু চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক ও পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখে গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু থেকে ৪ মাসের গাভীন একটি গরু
চুরি করে নিয়ে গিয়েছে চোর চক্র,যার মূল্য আড়াই লক্ষ টাকা।
গরুর মালিক শাহ আলম বলেন “গত রাতে কখন চুরি হয়েছে বলতে পারব না ফজরের নামাজের পরে যখন ঘর থেকে বের হব তখন দেখি আমার ঘরের দরজার শেকল আটকানো পরবর্তীতে বের হয়ে গরু ঘরের ভিতরে গিয়ে দেখি আমার ওখান থেকে একটি গাভীন গরু নিয়ে গেছে চোর চক্র।
এ বিষয়ে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ হয়নি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।