1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহ’র সাথে ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্ট ও প্ল্যানার্স সোসাইটির সৌজন্য সাক্ষাৎ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহ’র সাথে ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্ট ও প্ল্যানার্স সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পঠিত
মুন্সিগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহ’র সাথে ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্ট ও প্ল্যানার্স সোসাইটির সৌজন্য সাক্ষাৎ
মুন্সিগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহ’র সাথে ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্ট ও প্ল্যানার্স সোসাইটির সৌজন্য সাক্ষাৎ
ইঞ্জি. মো. শাহিদুল হাসান শাওন
মুন্সিগঞ্জ বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্ট ও প্ল্যানার্স সোসাইটি (এমবিপস) জেলার একঝাঁক মেধাবী ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ও পরিকল্পনাবিদদের সমন্বয়ে গঠিত একটি পেশাজীবী সংগঠন। ৪ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের একটি প্রতিনিধি দল মুন্সিগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ-এর সঙ্গে তাঁর নিজ বাসভবনে, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগরে, সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জি. মোবারক হোসেন, উপদেষ্টা ইঞ্জি. মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব ইঞ্জি. শাহীনে হোসেন এবং নির্বাহী সদস্য ইঞ্জি. আরমান, ইঞ্জি. মাহবুব, ইঞ্জি. মোতালেব চোকদার ও ইঞ্জি. সাব্বির হোসেন প্রমুখ।
এ সময় মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী, Local Government Engineering Department (এলজিইডি)-এর কর্মকর্তা, বিভিন্ন উপজেলার প্রকৌশলীবৃন্দ এবং প্রকৌশল পেশায় নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে সোসাইটির সদস্যরা কীভাবে সমন্বিত, পরিকল্পিত ও টেকসই ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষত শিক্ষা খাতের সম্প্রসারণ, আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের বিষয়টি গুরুত্ব পায়।
মুন্সিগঞ্জ-১ আসনের এমপি শেখ মোঃ আব্দুল্লাহ প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগসহকারে শুনে বলেন, জেলার সার্বিক উন্নয়নে দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের সম্পৃক্ততা অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়। তিনি এই টিমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, একটি কার্যকর ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে মুন্সিগঞ্জে শিক্ষা ও অবকাঠামো খাতে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুন্সিগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই জেলায় রূপান্তর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতিনিধি দলও এমপির সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়নে কার্যকর অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর