1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
চাঁদরাতে আসছে জাহিদ নিরবের কাওয়ালী ‘শুকরিয়া হাসনাহ’ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

চাঁদরাতে আসছে জাহিদ নিরবের কাওয়ালী ‘শুকরিয়া হাসনাহ’

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা গেয়েছেন জাহিদ নিরবের সুর ও সংগীতে। তার নিজেরও রয়েছে শ্রোতাপ্রিয় গান। এবার বাবা-ভাই সবাইকে নিয়ে প্রথমবারের মতো গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে করা ‘শুকরিয়া হাসনাহ’ শিরোনামের কাওয়ালী ঘরানার গানটি মুক্তি পাবে চাঁদরাতে।

জাহিদ নিরবের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। পাশাপাশি প্রাইম ব্যাংক নিবেদিত এ গানের ভিডিও উন্মুক্ত করা হবে প্রাইম ব্যাংকের অফিসিয়াল চ্যানেলে।

জাহিদ নিরব বলেন, ‘বাসায় আমরা সব সময় একসঙ্গে গান করি। আব্বা হারমোনিয়াম বাজান, আমি মাইক্রোফোনের সামনে গাই এভাবেই আমার সংগীত জীবনের শুরু। বড় ভাই জুবায়েদ আল নাঈম তবলা, ছোট ভাই হাসিবুল নিবিড় গিটার, আর মেহেদী হাসান তামজিদ রাবাব বাজিয়েছেন। মুন্সীগঞ্জের সেই মঞ্চের পরিবেশনা এবার গান আকারে প্রকাশ করছি।’

মঞ্জুর এলাহির কথায় সাজানো গানটি নিয়ে আরও বলেন, ‘অসাধারণ কথা। আমরা প্রতিনিয়ত সৃষ্টিকর্তার যে অসংখ্য নিয়ামতের মধ্যে বেঁচে আছি, তার কতটুকুই বা শুকরিয়া করি। সেই উপলব্ধি থেকেই গানটি করা।’

প্রাইম ব্যাংকের একটি জিঙ্গেল থেকে গানটি করেছেন উল্লেখ করে বলেন, ‘গানটি মূলত প্রাইম ব্যাংক হাসানাহ-এর একটি জিঙ্গেল ছিল। গানের ভাবনা ও কথাগুলো আমার খুব ভালো লাগে, তাই অনুমতি নিয়ে পুরো গানটি তৈরি করি। গান প্রকাশে ভিডিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক দিনের সহযাত্রী কাওসার ইসলাম প্রান্ত ও তার টিম আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে।’

এবারের ঈদটা জাহিদ নিরবের জন্য আলাদা। কেননা গেল বছর যৌথ জীবনে পা রেখেছেন তিনি। বিয়ের পর এবারই প্রথম ঈদ। গায়কের কথায়, ‘এবারের ঈদ আমার জন্য বিশেষ। বিয়ের পর প্রথম ঈদ। সবকিছুই একটু আলাদা লাগছে।’

তবে দম ফেলার সময় নেই। নিয়মিত কাজের পাশাপাশি ঈদের কাজ নিয়ে ভরপুর ব্যস্ততা। সে ফিরিস্তি দিতে গিয়ে বললেন, ‘‘ঈদের ছবি ‘বনলতা এক্সপ্রেসে’র পুরো সংগীত পরিচালনার দায়িত্ব ছিল আমার কাঁধে। তানিম নূর ভাই কাজটি অনেক সহজ করে দিয়েছেন। রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায়ও একটি গান থাকছে। গেয়েছেন অঙ্কন কুমার। কথা ও সুরও তার। দারুণ একটি কাজ হয়েছে।’’

 

ঈদের বেশ কয়েকটি নাটকের গানেরও কাজ করেছেন। বললেন, ‘‘তবুও মন’ নাটকে একটি গান থাকছে। ‘এভাবেও হতে পারে প্রেম’ শিরোনামের গানটি লিখেছেন তারিক তুহিন। সুর ও সংগীত আমার। কণ্ঠ দিয়েছেন সালমান ও মাশা। আমার সুর ও সংগীতে ‘লিলিথ’ নাটকের ‘পিছু ডেকো না’ গানে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। কথা লিখেছেন তানিন নিনাত।’’

রমজানেও সংগীতে সরব সময় কাটিয়েছেন নিরব। প্রকাশ পেয়েছে একাধিক কাজ। ‘মিউ’ ওয়েব ফিল্মের ‘কেন এমন হয়’ এবং শিশুতোষ গান ‘মিউ মিউ মিউ’ তার করা। ব্যস্ত ছিলেন জিঙ্গেলের কাজেও। প্রবাসীদের নিয়ে প্রাইম ব্যাংকের একটি মিউজিক ভিডিও করেছেন। গানটির একটি আনপ্লাগড ভার্সনও করেছেন। প্রকাশ পাবে শিগগিরই।

এর বাইরে নিয়মিত ব্যস্ততার মধ্যে রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর কাজ। সিরিয়ালটির মিউজিক ডিরেক্টর তিনি। ঈদে বিশেষ এপিসোড আসছে ধারাবাহিকটির। সব মিলিয়ে নিরবের জন্য এবারের ঈদ যেন সোনায় সোহাগা হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর