1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ঈদে বাড়িতে যাওয়া মানুষ গন্তব্যে ফিরে না আসা পর্যন্ত নিরাপত্তা দিতে পুলিশ মাঠে থাকবে-পুলিশ সুপার মুন্সিগঞ্জ  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

ঈদে বাড়িতে যাওয়া মানুষ গন্তব্যে ফিরে না আসা পর্যন্ত নিরাপত্তা দিতে পুলিশ মাঠে থাকবে-পুলিশ সুপার মুন্সিগঞ্জ 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

ঈদে বাড়িতে যাওয়া মানুষ গন্তব্যে ফিরে না আসা পর্যন্ত নিরাপত্তা দিতে পুলিশ মাঠে থাকবে-পুলিশ সুপার মুন্সিগঞ্জ

আবু নাসের খান লিমন।। 

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে সকল মানুষ বাড়িতে গেছে তারা তাদের নিজ গন্তব্যে ফিরে না আসা পর্যন্ত নিরাপত্তা দিতে পুলিশ সর্বদা মাঠে থাকবে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা মাওয়া প্রান্ত পরিদর্শনে এসে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম বলেছেন, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশে ঈদযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এবং ঈদ শেষ করে বাড়ি থেকে মানুষ ঢাকায় না ফেরা পর্যন্ত তারা মাঠেই থাকবে।

পুলিশ সুপার জানান, ঈদ যাত্রায় জন সাধারনের যাতে  কোন ধরনের সমস্যা বা ভাগান্তি না হয় সেই দিকে মুন্সিগঞ্জ জেলা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সব সময় সজাগ দৃষ্টি  রাখছে। কোন প্রকার যাত্রী হয়রানির খবর পাওয়ার সাথে সাথে তারা তাৎক্ষনাত ব্যবস্হা গ্রহন করছেন। ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়া শুধু নয় তাদের ফিরে আসা পর্যন্ত আামাদের টিম সার্বক্ষনিক মাঠে থাকবে।

পরিদর্শনের সময় তার সাথে ছিলো অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার, ফারজানা ববি মিতু, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়, পদ্মা সেতু (উত্তর) থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা সহ আইন শৃংখলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাগন।

আসন্ন পবিত্র  ঈদুল ফিতরের ছুটির তৃতীয় দিনেও ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া-ভাংগা এক্সপ্রেসওয়েসহ পদ্মা সেতুর মাওয়া  প্রান্তে। দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার অসংখ্য মানুষ পদ্না সেতুর মাওয়া প্রান্ত হয়ে ছুটে চলছে তাদের নিজ নিজ গন্তব্যে। নাড়ীর টানে বাড়ী ফেরা এসব যাত্রী ও যানবাহনের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন নিয়েছে নানা ধরনের উদ্যোগ।

এছাড়াও ঢাকা-মাওয়া-এক্সপ্রেসওয়েতে ও ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের গজারিয়ায় অংশের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে পদ্মা সেতুতে  বাড়ানো হয়েছে বাড়তী জনবল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর