1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পরা ভিড় - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পরা ভিড়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পঠিত

লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পরা ভিড়

মোঃ স্বপন বেপারী, লৌহজং।। 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দূর দূরান্ত থেকে, এমনকি পাশের জেলা ও রাজধানী ঢাকা থেকেও পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে আসছেন অনেকে।

ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। পদ্মা নদীর অপরূপ দৃশ্য ও পদ্মা সেতু একনজর দেখার জন্য পর্যটকদের আগ্রহ চোখে পড়ার মতো।

ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা পর্যটক নাজমুল মিয়া বলেন,ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। ছেলে-মেয়েদের নিয়ে শিমুলিয়া ঘাটে এসে খুব ভালো লাগছে। পদ্মা নদী ও পদ্মা সেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

ঈদকে ঘিরে ঘাট এলাকার হোটেল রেস্টুরেন্টগুলোতেও বেড়েছে বেচাকেনা। অনেক প্রতিষ্ঠানে প্রতিদিন লক্ষাধিক টাকার বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মালিকরা। চাপ সামলাও রেস্টুরেন্ট মালিকরা বলেন,ঈদের সময় আমাদের ব্যবসা বেশ ভালো হচ্ছে। আমরা পর্যটকদের ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি।

এছাড়া ঘাট এলাকায় গড়ে ওঠা ছোট ছোট দোকান, কাবাব ঘর ও শিশুদের খেলনার দোকানেও বিক্রি বেড়েছে কয়েকগুণ।

এদিকে, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। ট্রলার ঘাটের ইজারাদার মোতালেব খান জানান, দূর-দূরান্ত থেকে পর্যটকরা নদী ভ্রমণে আসছেন। আমরা ট্রলার চালকদের নির্দেশনা দিয়েছি যেন তারা সুরক্ষা বিধি মেনে চলেন এবং কোনো ঝুঁকি না নেন।

ঈদের ছুটিতে শিমুলিয়া ঘাটে এমন প্রাণচাঞ্চল্য এলাকাটিকে উৎসবমুখর করে তুলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর