
শ্রীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে
র্যালী
ফরহাদ হোসেন জনি,
” দুনিয়ার মজুদুর এক হও এক হও “এ স্লোগান নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহী ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১মে শ্রীনগর-দোহার সড়কের লালগোলাপ কমিউনিটি সেন্টার এর সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী নামক স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা যাত্রী বাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর শ্রীনগর উপজেলার সভাপতি মোঃশাহ আলম শাহীন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবু, লৌহজং উপজেলা শাখার সভাপতি মোঃ আকতার হোসেন, সাধারণ সম্পাদক সিজান শিকদার প্রমুখ।