1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পঠিত
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২৫২তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সমিতির সদর দপ্তরের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি মোঃ হামিদুল ইসলাম লিংকন। সভায় সমিতির সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সচিব চৈতী দেবনাথ, সহ-সভাপতি লাইজু আকতার, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, বোর্ড পরিচালক সোয়েব হোসেন শামীম, মোহাম্মদ এমারত হোসেন, আব্দুল কাদির, সামছুল হক হাওলাদার ও রোকসানা পারভীন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার নূর আলম ভূইয়া, সদর দপ্তরের ডিজিএম বাবুল হোসেন, মুন্সিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সানোয়ার হোসেন, টংগীবাড়ি জোনাল অফিসের ডিজিএম আবদুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ।

সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেবার গুণগত মান বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে বোর্ড সভাপতি মোঃ হামিদুল ইসলাম লিংকন সমিতির সার্বিক অগ্রগতিতে বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে সমিতির উন্নয়ন, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মান আরও বৃদ্ধিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর