1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ভাটেরচরে গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ভাটেরচরে গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত

ভাটেরচরে গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় গ্রামীন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুর ২টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ নাছির উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোদাচ্ছির হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাটেরচর দেওয়ান আঃ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আঃ রশিদ সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ এলাকায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ধরনের ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে স্থানীয় মানুষকে ছোটখাটো পরীক্ষা-নিরীক্ষার জন্য দূরে যেতে হবে না এবং দ্রুত ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হবে।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উদ্যোক্তাদের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ প্রতিষ্ঠান এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, চারজন তরুণ উদ্যোক্তার উদ্যোগে এ ডায়াগনস্টিক সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্যোক্তারা হলেন,চেয়ারম্যান শরিফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ,  ডিরেক্টর ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম এবং ডিরেক্টর মাইদুল ইসলাম সুমন।
উদ্যোক্তারা জানান, এখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদান করা হবে। ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্যসেবা সংযোজনের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর