1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ ট্রাভেলস এন্ড ট্যুরস এর উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ ট্রাভেলস এন্ড ট্যুরস এর উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মুন্সিগঞ্জ ট্রাভেলস এন্ড ট্যুরস এর  উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল

মুন্সিগঞ্জ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে পবিত্র হজ্জ পালনেচ্ছুদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) শহরের কাজী প্লাজার মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব কাজী মাওঃ মুফতি মোঃ বিল্লাল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ জহিরুল ইসলাম বাপ্পি (মুন্সিগঞ্জ), মাওলানা মোঃ মোতাহারে হোসেন (লৌহজং), মাওলানা মোঃ আউয়াল (শ্রীনগর), মাওলানা মোঃ জাকির হোসেন (মুন্সিগঞ্জ), মাওলানা মোঃ আইয়ুব আলী, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন এলাকার আলেম-ওলামা, প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও হজ্জে গমনকারী সম্মানিত ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব কাজী মোঃ বিল্লাল হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে তারা হজ্জযাত্রীদের যাতায়াত ও সার্বিক সেবার ব্যবস্থা করে আসছেন। আল্লাহর রহমত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তারা সুনামের সঙ্গে সেবা প্রদান করছেন। তিনি জানান, তাদের সেবায় সন্তুষ্ট হয়ে অনেক হাজী পরবর্তীতে আত্মীয়-স্বজনদেরও এই প্রতিষ্ঠানের মাধ্যমে হজ্জে পাঠাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আইয়ুব আলী বলেন, মুন্সিগঞ্জ ট্রাভেলস এন্ড ট্যুরস দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে হজ্জ কার্যক্রম পরিচালনা করছে। তাদের ব্যবস্থাপনায় হজ্জের গুরুত্বপূর্ণ স্থান যেমন—বায়তুল্লাহ, মিনা, মুজদালিফা ও মসজিদে নববীর নিকটবর্তী স্থানে আবাসনের সুবিধা থাকায় হজ্জযাত্রীরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। এছাড়া অভিজ্ঞ আলেম ও মুয়াল্লিমদের মাধ্যমে প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা থাকায় হজ্জের প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করা সহজ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব মাওঃ মোঃ সাদ্দাম হোসাইন ও মাওলানা আব্দুল বারেক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মোঃ ইসমাইল হোসেন গোলদার ও মাওলানা মোঃ ইব্রাহীম খলিল।
প্রশিক্ষণ কর্মশালায় হজ্জের নিয়ম-কানুন, ইহরাম বাঁধা এবং হজ্জ সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, হজ্জের প্রতিটি কাজ শুদ্ধভাবে সম্পন্ন করতে হলে পূর্বপ্রস্তুতি ও সঠিক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি।
আলোচনা শেষে হজ্জযাত্রীদের নিরাপদ ও কবুল হজ্জ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ ফয়জুল্লাহ (গজারিয়া)।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর