
মুন্সিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মুন্সিগঞ্জ জেলা পুলিশের বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ পরিবেশে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এবং সহকারী প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পুলিশের আর.আই।
উক্ত প্যারেড অনুষ্ঠানে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব বিল্লাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব আনিসুর রহমান।
এছাড়াও সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব আনোয়ার পারভেজ, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার জনাব লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্যারেডে অংশগ্রহণ করেন।