
গজারিয়ায় জামায়াতের ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল )সকাল ৯টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মিয়ামি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।গজারিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর, মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবু ইউসুফ, প্রাথমিক শিক্ষক পরিষদ মুন্সিগঞ্জ জেলা সভাপতি,মো. সুরুজ মাস্টার,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু ইউসুফ হেলালী, সেক্রেটারি মো. নাসির উদ্দীন সরকার সহ উপজেলার ও ৮টি ইউনিয়নের আমীর, সভাপতি, সেক্রেটারি সহ প্রতিটি ইউনিট থেকে দুই সদস্যের ডেলিগেট বৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।