1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আসাদউজ্জামান,লৌহজং
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পঠিত
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া বাজারে  বিক্রমপুর প্রেসক্লাবের সামনে লৌহজংয়ের সাংবাদিক সমাজ -এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এই মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক নিরপেক্ষ ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে জনতার হাতে আটক দুই চোরের ঘটনা কভার করতে যান। ওইদিন রাতে গণপিটুনিতে আহত হন ওই দুই ব্যক্তি। পরদিন সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ভিডিও ও সংবাদ সংগ্রহ করেন সাংবাদিক সুরুজ।

বক্তাদের দাবি, পরবর্তীতে আহত ওই দুই ব্যক্তি মারা গেলে তাদের হত্যা মামলায় অন্যায়ভাবে সাংবাদিক সুরুজকে জড়িয়ে দেওয়া হয় এবং তাকে ৬ নম্বর আসামি করা হয়। অথচ ভিডিওতে দেখা যায়, তিনি উপস্থিত জনতাকে মারধর না করার জন্য অনুরোধ করছেন। একটি অসাধু চক্র, যাদের নানা অপকর্ম—বিশেষ করে মাদক ব্যবসা—সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছিলেন সুরুজ, তারাই পরিকল্পিতভাবে তাকে এ মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

এসময় বক্তারা আরও বলেন, ঘটনার রাতে পুলিশকে অবহিত করা হলেও তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। পুলিশ দ্রুত পৌঁছালে হয়তো ওই দুই ব্যক্তির মৃত্যু এড়ানো সম্ভব হতো।

এছাড়া, মুন্সীগঞ্জে এনটিভির প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময়’-এর সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

বক্তারা জানান, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফার মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তিনি আদালতে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

মানববন্ধন থেকে অবিলম্বে এসব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এবং ভবিষ্যতে সাংবাদিকদের এভাবে হয়রানি না করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া, লৌহজং প্রেস ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদউজ্জামান, সাংবাদিক পিংকি রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, বিক্রমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী আরিফ ,শেখ মো. কাওসার,সাংবাদিক শেখ সোহেল রানা, মো. স্বপন, মো. সুবিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক হোসেন সুমন, শেখ মো. রাকিব,সহ আরও অনেকে।

এছাড়াও মানববন্ধনে সাংবাদিক শহিদুল ইসলাম সুরুজের স্ত্রী ও স্থানীয় এলাকাবাসীর একটি অংশ অংশগ্রহণ করেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর