শ্রীনগরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে
মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া, আরও উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার, সেনেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, সমাজ সেবা কর্মকর্তা অনিক রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ।