1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় শতবর্ষী রামদী খাল ভরাটের অভিযোগ, দখলচক্রের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় শতবর্ষী রামদী খাল ভরাটের অভিযোগ, দখলচক্রের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পঠিত

সাইদ হাসান আফরান 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর ফুলদী এলাকায় শত বছরের পুরোনো রামদী খাল ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্র পরিকল্পিতভাবে খাল দখল ও ভরাট করে এর অস্তিত্ব বিলীন করার চেষ্টা করছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয় ব্যক্তি আমিরুল ইসলাম। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে দখল-দূষণের কারণে খালটি সংকুচিত হয়ে পড়লেও সাম্প্রতিক সময়ে তা দ্রুত ভরাটের মাধ্যমে সম্পূর্ণ দখলের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বলেন, “এক সময় এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত। এখন খাল ভরাট করে এমন অবস্থায় নেওয়া হয়েছে যে, সেতুর নিচ দিয়ে মানুষ হেঁটে চলতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে খালটি পুরোপুরি বিলীন হয়ে যাবে।”

আরেক বাসিন্দা মোহাম্মদ আলী জানান, “এই খাল আমাদের জন্মের আগের। পুরো এলাকার মানুষ এই খালের ওপর নির্ভরশীল ছিল। এখন প্রভাবশালী একটি মহল এটি দখল করছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এটি রক্ষা করা সম্ভব নয়।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, আমিরুল ইসলাম একা নন—তার সঙ্গে একটি দখলচক্র জড়িত রয়েছে। এ চক্রকে সহযোগিতার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি অপু মেম্বারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। তাদের ছত্রছায়ায় খালে খুঁটি বসিয়ে ভরাট কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।

অভিযোগ অস্বীকার করে আমিরুল ইসলাম বলেন, “জমিটি আমার ক্রয়কৃত সম্পত্তি। উপজেলা সার্ভেয়ারকে অবহিত করেই কাজ করছি। স্থানীয় কিছু ব্যক্তি আমাকে জায়গা নির্ধারণ করে দিয়েছেন।”

তবে এলাকাবাসী এ বক্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তাদের মতে, সরকারি খালকে ব্যক্তি মালিকানার দাবি করে ভরাটের চেষ্টা করছে আমিরুল ইসলাম গং।

“খাল দখলের খবর পেয়ে গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রিয়াজ বলেন, যেখানে বর্তমান সরকার প্রধান তারেক রহমান নদী এবং খাল বাঁচানোর জন্য খনন প্রকল্পের কর্সূচী অগ্রাধিকার ভিত্তিতে হাতে নিয়েছেন। সেখানে গজারিয়া উপজেলার ফুলদী এলাকাশ দিয়ে প্রবাহমান রাহমদী খাল একটি আওয়ামী চক্রের লোকজন দ্বারা দখাল করার পাঁয়তারা চলমান রয়েছে। তাই ঘটনাস্থলে গিয়ে খুঁটি সরিয়ে ফেলতে বলেছি। কোনোভাবেই খাল দখলের সুযোগ দেওয়া হবে না।” তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “খাল ভরাটের বিষয়টি শুনেছি। যদি এটি পূর্বে প্রবাহমান খাল হয়ে থাকে, তাহলে আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রামদী খাল দখলমুক্ত করে পুনঃখনন করা না হলে পরিবেশ ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়বে। পাশাপাশি দখলচক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

 

সাব এডিট /সাইদ হাসান আফরান

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর