1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে পলক এন্টারটেইনমেন্টের উদ্যোগে বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে পলক এন্টারটেইনমেন্টের উদ্যোগে বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যা

মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পঠিত
মুন্সিগঞ্জে পলক এন্টারটেইনমেন্টের উদ্যোগে বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জে পলক এন্টারটেইনমেন্টের উদ্যোগে বর্ণিল “বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জের মহড়া কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ও পলক এন্টারটেইনমেন্ট এর সভাপতি শেখ ফরিদ পলক এর সভাপতিত্বে এবং মোহাম্মদ শামীম শেখ এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত একাডেমি মুন্সীগঞ্জ এর সভাপতি এবং পলক এন্টারটেইনমেন্ট এর উপদেষ্টা অভিজিৎ দাস ববি, জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জ এর সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুব উল আলম স্বপন, নাট্য ঐক্য মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জ সাধারণ সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল, থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ এর সভাপতি শিশির রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সীগঞ্জ এর সাবেক সভাপতি হামিদা খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি দুলাল হোসেন, মুন্সীগঞ্জ জেলা সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোজ্জামেল হোসেন সাজল, কণ্ঠকুঁড়ি আবৃত্তি স্কুলের প্রশিক্ষক ও সাংবাদিক জিতু চন্দ্র রায়, সাংবাদিক ও নৃত্যশিল্পী সাহানাজ হীরা এবং কণ্ঠশিল্পী সালাউদ্দিন বাবুল।

সাংস্কৃতিক সন্ধ্যায় পলক এন্টারটেইনমেন্ট এর সাধারণ সম্পাদক লোকনাথ দাস হৃদয় এর নেতৃত্বে  নাচ, গান, আবৃত্তি ও লোকজ পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। সংগঠনের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণের পাশাপাশি জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিতের অংশগ্রহণ এতে লক্ষ করা যায়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানকে সফল করতে সংগঠনের কোষাধ্যক্ষ কামরুল হাসান নিবিড়, সাংগঠনিক সম্পাদক আকাশ বনিক, দপ্তর সম্পাদক কামরুল হাসানসহ সদস্য মো. ফারদিন, মো. আল আমীন, মো. শাওন, মো. বিল্লাল, মো. পিহান ও মো. জাহিদ অক্লান্ত পরিশ্রম করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর