1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি: ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, বিপাকে কৃষক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি: ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, বিপাকে কৃষক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৪ বার পঠিত
মুন্সিগঞ্জে সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি: ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, বিপাকে কৃষক
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ধানের জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে করে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষক ও সেচ পাম্প মালিকরা। আজ রবিবার সকাল ৭টার দিকে  বাঘরা ইউনিয়নের হাপ মারা চক সেচ পাম্প চালু করতে এসে পরিচালক দেখেন এই ঘটনা। 
ঘটনাটি ঘটেছে উপজেলার বাঘরা ইউনিয়নের হাপ মারা চক নামে পরিচিত একটি বিল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১০ একর জমিতে এই দুটি সেচ পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হতো। এসব জমিতে মৌসুমে প্রায় ৮ থেকে ১০ হাজার মণ ধান উৎপাদিত হয়।
সেচ স্কিম পরিচালনার দায়িত্বে থাকা আমির আলী জানান, প্রতিদিনের মতো সকালে প্রায় ৭টার দিকে তিনি পাম্পে এসে দেখেন, বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে তাৎক্ষণিকভাবে সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে, শেখ মোজাফফরের মালিকানাধীন দুটি সেচ পাম্প দিয়েই পুরো বিলে পানি সরবরাহ করা হতো। ট্রান্সফরমার চুরির ফলে উভয় পাম্পই বন্ধ হয়ে পড়েছে, ফলে জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে ধান চাষ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে শ্রীনগর ভাগ্যকুল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান বলেন, বিষয়টি এখনো কোনো গ্রাহক আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। জানানো হলে প্রথমে থানায় এফআইআর করতে হবে, এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয় কৃষকরা দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন ও চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় চলতি মৌসুমে ধান উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর