1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
প্রেসক্রিপশন ছাড়া কোন এন্টিবায়োটিক দেওয়া যাবেনা, নিয়ম নীতি না মানলে কঠোর ব্যবস্হা -ডা. ফাহমিদা লস্কর - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

প্রেসক্রিপশন ছাড়া কোন এন্টিবায়োটিক দেওয়া যাবেনা, নিয়ম নীতি না মানলে কঠোর ব্যবস্হা ———ডা. ফাহমিদা লস্কর

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

প্রেসক্রিপশন ছাড়া কোন এন্টিবায়োটিক দেওয়া যাবেনা, নিয়ম নীতি না মানলে কঠোর ব্যবস্হা ——————-ডা. ফাহমিদা লস্কর

আবু নাসের খান লিমন ।। 

প্রেসক্রিপশন ছাড়া কোন এন্টিবায়োটিক ঔষধ দেওয়া যাবেনা। তাছাড়া সরকারি নিয়ম নীতি ও নির্দেশনা সঠিক ভাবে না মেনে কেউ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা ও কোন কার্যক্রম করতে পারবেনা। যদি কেউ এই নিয়ম নীতি না মেনে এর বাহিরে কোন কার্যক্রম চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে লৌহজং উপজেলার বেসরকারী ডায়াগনষ্টিক/ক্লিনিক মালিক সমিতি, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি, লৌহজং শাখা, প্রেস মিডিয়ার প্রতিনিধি এবং ফার্মাসিউটিক্যালস এর প্রতিনিধি বৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এভাবে সতর্কবানী দেন লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর।

সোমবার ৪ মে সকাল ১১ ঘটিকায় লৌহজং উপজেলা পরিষদের সভাকক্ষে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান।

সভায় বক্তব্য রাখেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  ও নিরাপদ খাদ্য পরিদর্শক নাজমুল হোসেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজি হাসান খান রিকু, সাংবাদিক সোহেল রানা, লৌহজং উপজেলা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন কিসলু, লৌহজং উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাতেন প্রমুখ।

বক্তারা হাসপাতাল থেকে দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা নেওয়া, রোগীদের সঠিক ও মানসম্মত স্বাস্থ্য সেবার উন্নয়ন, চিকিৎসকের ব্যবস্হাপত্র ব্যাতীত কোন এন্টিবায়োটিক, ঘুমের ঔষধ না দেওয়া ও যেখানে সেখানে ক্লিনিকের বর্জ্য ফেলে যাতে পরিবেশ দুষিত না করা হয় সেই দিকে সজাগ দৃষ্টি রেখে সংশ্লিষ্ট ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসীর মালিকদের প্রতি সহযোগিতা চেয়ে প্রশাসনিক সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম রাকিব, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মো. লিখন, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী, সাংবাদিক মো. সুবিন, আসাদুজ্জামান, মো. সুমন, আবু বকর সিদ্দিকসহ উপজেলার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক সমিতির প্রতিনিধি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির প্রতিনিধি, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগন অংশগ্রহণ করেন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর