
গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ,
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জের ধরে মারধর ও নগদ অর্থ মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।
সোমবার সকাল ১১ টায় ময়নাইরকান্দী আরিফের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এবিষয়ে গজারিয়া থানা লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাব্বির আহাম্মেদ সবুজ।
অভিযোগ সূত্রে জানা যায়, বক্তারকান্দী গ্রামের সাবেক ইউপি সদস্য ফিরোজ আহাম্মেদ এর ১ লক্ষ ২০ হাজার টাকা সাব্বির আহাম্মদ এর কাছে রক্ষিত ছিলো। মালামাল কিনার জন্য টাকা চাইলে সাব্বির
টাকা নিয়ে ভবেরচর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ময়নাইরকান্দী গ্রামের তার মামা এসহাক বেপারীর ফোন পেয়ে তার সাথে দেখা করতে যাওয়ার পথে গ্রামের আরিফের দোকানের সামনে গেলে মোঃ সাইদ (৫৫)পিতাঃ মৃতঃ বাচ্চু মিয়া ০২। মোঃ কামাল হোসেন (৫০)পিতাঃ
আফছার উদ্দিন ০৩। মোঃ রিফাত (২৩), ০৪। মোঃ হ্রদয় (৩০), ০৫। মোঃ রিয়াদ (২৮) সর্ব
পিতাঃ মোঃ সাইদ ০৬। মোঃ নিশাত (২৭)পিতাঃ মোঃ আলী মিয়া ০৭।মোঃ রুহান (২০) পিতাঃ মোঃ
রাজা মিয়া সর্ব সাং মনাইকান্দি আমার পথরোধ করে।প্রথমে আমাকে কিলগুশি মারধর করে। পরে আমার সাথে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজাে টাকা ও রীয়েল মী অ্যান্ড্রয়েড মোঠ ফোন ছিনিয়ে নেয় আমার আত্ম চিৎকার স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।