1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৮ বার পঠিত
জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ

জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুন্সিগঞ্জের তৌহিদুল ইসলাম শান্ত

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ সেশনের জন্য ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে অ্যাডভোকেট তরিকুল ইসলামকে সভাপতি এবং অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ (শুক্রবার) সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো. মাহফুজার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ মে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৫টি পদের বিপরীতে ২২টি মনোনয়ন ফরম বিক্রি হয় এবং যাচাই-বাছাই শেষে ২২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। প্রতিটি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের ইচ্ছা থাকা সত্ত্বেও গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্ভব হয়নি। ফলে সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে পারুল আক্তার ও মো. আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন)।

এছাড়া ট্রেজারার হিসেবে আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সিগঞ্জের তৌহিদুল ইসলাম শান্ত। আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে মো. আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে মো. মনির হোসাইন ইমন এবং নারী বিষয়ক সম্পাদক পদে নাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন—জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো. তৌহিদুজ্জামান আকাশ, মো. রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।

নবগঠিত এ কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর