1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শিমুলিয়া ঘাটের ১০ দোকান, ক্ষতি প্রায় দুই কোটি টাকা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শিমুলিয়া ঘাটের ১০ দোকান, ক্ষতি প্রায় দুই কোটি টাকা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত

আসাদউজ্জামান, স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অন্তত ১০টি দোকান ও রেস্তোরাঁ লণ্ডভণ্ড হয়ে গেছে। রোববার (২৫ই মে) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে মাওয়া কুটুমবাড়ি ও ইলিশ বাড়ি রেস্তোরাঁর মালিক জানান, মাত্র ২০ সেকেন্ডের ঝড়েই তাদের রেস্তোরাঁসহ আশপাশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয়।

তিনি বলেন,সামনে ঈদকে কেন্দ্র করে ব্যবসার প্রস্তুতি চলছিল। কিন্তু ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেছে। প্রতিটি দোকান মেরামতে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত খরচ হবে। এত অল্প সময়ে দোকান মেরামত করাও কঠিন। ঈদের ঠিক আগে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।

ঘটনার পর মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, কালবৈশাখী ঝড়ে শিমুলিয়া ঘাট এলাকার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারিভাবে সাধ্যমতো সহযোগিতা করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া না হলে ঈদকে সামনে রেখে তারা চরম দুর্ভোগে পড়বেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর