
মুন্সিগঞ্জে পুলিশ লাইন্স ও সকল ইউনিটে ঈদুল আযহার প্রীতিভোজ অনুষ্ঠিত
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্স এবং জেলার সকল পুলিশ ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সের অংশগ্রহণে এক বর্ণাঢ্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে ২০২৬ তারিখ দুপুর ২.০০ ঘটিকায় এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মূল প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম। আনন্দঘন এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ফারুক আহমেদ এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মুন্সিগঞ্জের সম্মানিত সদস্যবৃন্দ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
পুলিশ লাইন্সের পাশাপাশি একযোগে জেলার সকল থানা, ফাঁড়ি ও পুলিশ ইউনিটেও প্রীতিভোজের আয়োজন করা হয়। ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জেলা পুলিশের এই চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে এ ধরনের যৌথ আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে এবং আগামী দিনে জননিরাপত্তায় আরও উজ্জীবিত হয়ে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।