1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানা, রাজস্ব হারাচ্ছে সরকার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানা, রাজস্ব হারাচ্ছে সরকার

গজারিয়া(ডিজিটাল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানা, রাজস্ব হারাচ্ছে সরকার

 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চুনা কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও জানান তারা।

বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশেই গড়ে ওঠা চুনা কারখানাটিতে রাতের আঁধারেও আগুন জ্বলছে। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে কারখানাটি পরিচালিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ভাটেরচর এলাকার কতিপয় ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে কারখানাটি পরিচালনা করছেন। তারা নিজেদের বিএনপির নেতা পরিচয় দিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে প্রভাবিত করে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাত পর্যন্ত চুনা পোড়ানোর কারণে আশপাশের এলাকায় ধোঁয়া ও অতিরিক্ত তাপ ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবহারের কারণে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে কারখানার মালিকপক্ষ।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর