1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ দায়ের - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ দায়ের

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

 

মো রাসেল সরকারঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামে জমি জবরদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জমিটির মালিকানা নিয়ে আদালতে বর্তমানে একটি দেওয়ানি মোকাদ্দমা চলমান রয়েছে।

শনিবার (৩০ মে) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন আবু কালাম (৫৬), তার ভাই জাহাঙ্গীর আলম (৪৮), ভাতিজা পারভেজ (২৪) এবং পাখি আক্তার (৪২)। তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী আবু কালাম জানান, বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া মৌজায় তাদের পৈত্রিক ১.২৫ শতাংশ জমি দীর্ঘ সময় ধরে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। শনিবার সকালে আলাউদ্দিন, সালাউদ্দিন, ইসমাইল, মানিক মিয়া ও তাছলিমা বেগমসহ স্থানীয় একটি প্রভাবশালী চক্র কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই জোরপূর্বক ওই জমিতে বেড়া দিয়ে তা জবরদখলের চেষ্টা চালায়। এ সময় তারা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

খবর নিয়ে জানা যায়, উক্ত জমির মালিকানা নিয়ে মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। মামলাটিতে আলাউদ্দিন গংরা বাদী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। বাদীপক্ষের দাবি, বিগত এসএ ও আরএস রেকর্ডে ওয়ারিশদের নাম ভুলবশত অন্তর্ভুক্ত হয়নি যা সংশোধন হওয়া প্রয়োজন। তবে বিবাদীপক্ষের দাবি, বাদীপক্ষ যে ওয়ারিশসূত্রে মালিকানা দাবি করছেন তার স্বপক্ষে তারা আদালতে কোনো উপযুক্ত প্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়েছেন। অভিযোগ রয়েছে আদালত থেকে ডিক্রি পাওয়ার আগেই দেওয়ানি মামলার বাদীপক্ষ জমিটি জবরদখলের চেষ্টা চালায়।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর