1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত

 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তমিজউদ্দীন গং-এর বিরুদ্ধে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাসুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মুন্সীগঞ্জের যুগ্ম জেলা জজ ২য় আদালতে দায়ের করা দেওয়ানি মোকদ্দমা নং ৫৫/২০২৬-এর প্রেক্ষিতে বাদী মোসাম্মৎ রহিমা বেগম বিরোধপূর্ণ সম্পত্তির বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত দেওয়ানি কার্যবিধির ১৫১ ধারার আলোকে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

তবে স্থানীয় সূত্রে অভিযোগ, আদালতের এ আদেশ উপেক্ষা করে বিবাদীপক্ষ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে রড বাঁধা ও সেন্টারিংয়ের কাজ করছেন কয়েকজন শ্রমিক।

এ সময় বিবাদী তমিজউদ্দীনের ছেলে ও তার ভাই সাংবাদিকদের বলেন, তারা পূর্বে একটি রায় পেয়েছিলেন। তবে ঈদের আগে প্রতিপক্ষ নতুন করে আদালত থেকে নিষেধাজ্ঞা এনেছে। আদালত খোলার পর এ আদেশ বাতিল করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তারা অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে ‘অন্যায়ভাবে জুলুম’ করা হচ্ছে।

অন্যদিকে বাদীপক্ষের দাবি, আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক নির্মাণ কাজ চালানোয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাদীর পক্ষে তার ছেলে মাওলানা মো. তাইজুল ইসলাম বলেন, শ্রীনগর থানাধীন ৫১নং কামারগাঁও মৌজার আরএস ৪০১১ নম্বর দাগে ৯ শতাংশ জমি আমার মা ক্রয় সূত্রে মালিক। আমরা প্রায় ৩৫ বছর ধরে খাজনাসহ সব ধরনের রাজস্ব পরিশোধ করে আসছি। বর্তমানে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় তমিজউদ্দিন গং জোরপূর্বক আমাদের জমিতে ভবন নির্মাণ করছে। আদালতের আদেশ পাওয়ার পরও তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে থানার শরণাপন্ন হলেও আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, আদালতের নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো নোটিশ থানায় এখনো আসেনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর