1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় চাঁদা না দেওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় চাঁদা না দেওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত
সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঘাটলা নির্মাণকাজে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি, নির্মাণসামগ্রী চুরি ও কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা ও ঠিকাদার মো. আক্তার হোসেন ভূঁইয়া।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আক্তার হোসেন ভূঁইয়া বলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের বড় বসুরচর এলাকায় একটি ঘাটলা নির্মাণকাজের দায়িত্ব পালন করছেন তিনি। কাজ শুরুর পর থেকেই একটি চক্র বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও বলেন, গত ৮ জুন সকালে নির্মাণস্থলে গিয়ে দেখতে পান সাইটে রাখা সেন্টারিং কাঠ, প্রায় ২০০ কেজি রড এবং ১৫ থেকে ২০ বস্তা সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নেই। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
আক্তার হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে এবং নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যে রাতের আঁধারে এসব মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বড় বসুরচর এলাকার বাসিন্দা মো. বাদশা মিয়া, মো. ইয়াসিন, মো. বায়েজিদ ও মো. আওলাদ হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানার উপ-পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা  মো.আব্দুল কাদের জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর