1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি

আবু নাসের খান লিমন ।। 

মুন্সিগঞ্জ সদরে বৃদ্ধা দাদী সাবেতুন বেগমের (৮৫) হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি আশিকুর রহমান সিয়াম।

শুক্রবার ৩ জুলাই দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে সেখানে উৎসুক মানুষের ঢল নামে। শিশু থেকে প্রবীণ সবার চোখ ছিল আকাশের দিকে। হেলিকপ্টারটি নামার সঙ্গে সঙ্গে একনজর দেখার জন্য মাঠে ভিড় করেন শত শত মানুষ।

হেলিকপ্টারের দরজা খুলতেই সবার দৃষ্টি গিয়ে পড়ে সাবেতুন বেগমের দিকে। জীবনের প্রথম হেলিকপ্টার ভ্রমণের আনন্দ তখন স্পষ্ট তাঁর মুখে, পাশে ছিলেন নাতি আশিকুর রহমান সিয়াম।

জীবনের ৮৫টি বছর কেটে গেছে, কখনো কল্পনাও করেননি, একদিন হেলিকপ্টারে চড়ে আকাশপথে নিজের বাড়িতে ফিরবেন। সেই স্বপ্নের মতো মুহূর্তই বাস্তবে এনে দিলেন তাঁর আদরের নাতি আশিকুর রহমান সিয়াম। দীর্ঘ প্রায় দেড় বছর অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে ছুটিতে দেশে ফিরে পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য, ৮৫ বছর বয়সী দাদী সাবেতুন বেগমকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে ফিরেন সিয়াম। ভালোবাসা, শ্রদ্ধার এই ব্যতিক্রমী আয়োজন মুহূর্তেই এলাকাজুড়ে আলোচনার জন্ম দেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে সম্মান জানানোর ইচ্ছা ছিল সিয়ামের বাবা-মায়ের। দেশে ফিরে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেন সিয়াম। দাদীর জীবনের প্রথম হেলিকপ্টার ভ্রমণকে স্মরণীয় করে তুলতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। উপস্থিত অনেকের ভাষ্য, এটি শুধু একটি ব্যতিক্রমী যাত্রা নয় বরং একজন নাতির পক্ষ থেকে তাঁর দাদীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অনন্য প্রকাশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর