1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
জুলাইয়ের উত্তাল দিনগুলো - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

জুলাইয়ের উত্তাল দিনগুলো

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

ইব্রাহীম নিরব:
জুলাইয়ের উত্তাল দিনগুলো আমাদের মনে আছে। ইতিহাসের এ এক অমোচনীয় অধ্যায়— যখন যুগব্যাপী নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে একদল তরুণ বুক পেতে দাঁড়িয়েছিল। এই অভ্যুত্থান নিছক কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না; ছিল মুক্তির আকাঙ্ক্ষা, স্বাধীনতার আর্তনাদ। অথচ আজ, যে আন্দোলনের ফসল কিছু গুটিকয়েক ছাত্রদল বিএনপি কর্মী ভোগ করেছে, সেই আন্দোলনকেই তারা ‘তথাকথিত’ বলে অবজ্ঞা করছে। ইতিহাসের এমন নির্মম বিকৃতি দেখলে বিস্ময়ের সীমা থাকে না।
প্রথম দিকে, বিএনপি, যুবদল ও ছাত্রদল সবাই মিলে লাশের সংখ্যা নিয়ে রাজনীতি করলো। কারা কোথায় মরলো, কার কত রক্ত ঝরলো — তার হিসাব দিয়ে রাজপথে কান্নার রাজনীতি সাজানো হলো। লাশের রাজনীতি, মৃত্যুর মিছিল, সহানুভূতির ব্যাঙ্ক বানিয়ে তারা ক্ষমতার ফটক খুলতে চেয়েছিল। তখন অভ্যুত্থান ছিল “গৌরবময়”, “মুক্তির লড়াই”, “তাজা প্রাণের ত্যাগ”। আজ, যখন সময় বদলেছে, যখন রাজনীতির ব্যারোমিটার অন্যদিকে ঘুরছে, তখন তারা নিজেরাই নিজেদের ইতিহাস অস্বীকার করছে।
কী অদ্ভুত মিল, তাদের কথার সুর আজ আওয়ামী লীগের সাথে একেবারে অভিন্ন! যে আওয়ামী লীগ জুলাইয়ের অভ্যুত্থানকে ‘টেররিস্ট মুভমেন্ট’ হিসেবে আখ্যায়িত করতে মরিয়া, আজ তারাই ছাত্রদলের বিবৃতিতে, বিএনপির কণ্ঠে “তথাকথিত আন্দোলন” শব্দবন্ধ শুনতে পায়। ভাষা আলাদা হলেও মনোবৃত্তি এক — মুক্তির ইতিহাসকে পুঁজি করে নিজেদের স্বার্থ সিদ্ধি, তারপর সুবিধামতো অস্বীকার।
এটাই রাজনৈতিক দেউলিয়াত্ব। যে অভ্যুত্থান ছাত্রদলের শত শত তরুণকে বন্দিশালার অন্ধকার থেকে টেনে বের করেছিল, যে আন্দোলনের কারণে নির্যাতিত নেতা-কর্মীদের মুক্তির আশা জেগেছিল— সেই আন্দোলন আজ তাদের কাছে লজ্জার, অনাকাঙ্ক্ষিত এক অধ্যায়! তাদের বিবৃতি পড়ে মনে হয়, যেন তারা কখনও লড়েইনি, যেন সবকিছু ছিল কেবলই ভুলের ফল। আত্মপরাজয়ের এই মহড়া দেখে কেবল করুণা জাগে।
রাজনীতির সংকীর্ণতা এখানে নির্মমভাবে উন্মোচিত। নিজেদের ইতিহাস অস্বীকার করে কোনো জাতি এগোয় না, কোনো সংগঠনের আত্মমর্যাদা গড়ে ওঠে না। ইতিহাসকে পণ্য বানিয়ে সুবিধা নেওয়া আর সুবিধা ফুরালে তাকে ‘তথাকথিত’ বলার এই সংস্কৃতি একদিন বিএনপি-ছাত্রদলের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করবে।
জুলাইয়ের অভ্যুত্থান ছিল সময়ের দাবি। ভুল-ত্রুটি থাকতেই পারে; তবে সেটাকে অস্বীকার করে ইতিহাসকে মুছে ফেলা যায় না। যারা নিজেদের রক্তের ঋণ ভুলে যায়, তারা ভবিষ্যতের কাছে ক্ষমা পায় না। ছাত্রদল আজ শুধু নিজেদের নয়, পুরো একটি প্রজন্মের সাহস ও আত্মত্যাগের প্রতি চরম অবমাননা করেছে। সময়ের কাঠগড়ায় তাদের এই দ্বিচারিতা রায় পাবে। আর ইতিহাস, সেই তো শেষ বিচারক।
লেখক : সমন্বয়ক ও নির্বাহী সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর