শ্রীনগর প্রতিনিধি :
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজার থেকে কল্লিগাঁও যেতে পথিমধ্যে আল আমিন মাদবর এর গ্যারেজের সামনে রাস্তার বেহাল দশা যান চলাচল ব্যাহত। গতকাল সকাল ১০ টার দিকে সরেজমিনে গেলে জানা যায় যে, বাড়ৈগাঁও গ্রামে ১ টি বাজার, ১ টি মাধ্যমিক বিদ্যালয়, ১ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা রয়েছে।
স্কুল, মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং স্হানীয় লোকজন সহ প্রায় প্রতিদিন কয়েক হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে।
বাড়ৈগাঁও বাজারের সরদার থাই গ্লাসের ব্যবসায়ী আল আমিন সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তারটির খুবই বেহাল দশা এই বেহাল দশার কারনে কোন অটোরিকশা এমনকি কোন প্রকারের যান চলাচল করতে পারেনা।
সাদেক এর নিকট জানতে চাইলে তিনি বলেন , শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার নিকট আমাদের দাবি অতি দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য।