1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবিতে আলোচনা সভা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবিতে আলোচনা সভা

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পঠিত

সাইদ হাসান আফরান 

 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে “বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই” স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া-২০০৩ এ সভার আয়োজন করে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২১ সালে সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে আদালতের এক রায়ের পর বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো নির্বাচন আয়োজনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ইউনিয়নের বাসিন্দারা তাদের ভোটাধিকার প্রয়োগ এবং জনপ্রতিনিধি নির্বাচনের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

 

বক্তারা অভিযোগ করেন, সীমানা জটিলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে একটি মহল দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে রেখেছে। তারা দ্রুত সীমানা-সংক্রান্ত জটিলতার সমাধান করে দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদের মতো বাউশিয়া ইউনিয়ন পরিষদেও নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটগ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

 

গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্বপ্নচূড়া-২০০৩-এর সভাপতি মাহাদি ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত আলী তাতী। বিশেষ আলোচক ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আহাদ মাস্টার এবং হাফেজ আহমদের প্রধান।

 

এছাড়া বক্তব্য দেন বাউশিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিলেন সরকার, গজারিয়া উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার হাসান জাহাঙ্গীর, যুবদল নেতা শাহ আলী, বাউশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব মিয়া, যুব নেতা আরিফ প্রধান, আনিছুল দেওয়ান, অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তা ইব্রাহিম এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা আবু ছালেহ।

সভার শেষে বক্তারা অবিলম্বে বাউশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর