
আসাদউজ্জামান:
বৃষ্টি ও বর্ষায় মৌসুম আসতেই ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাকাডাকিতে মিষ্টি কন্ঠস্বরে সুমধুর সুর ভেসে আসে কানে।
বৈশাখ মাসে শুরুতেই বৃষ্টির ছোঁয়ায় ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাকাডাকিতে যখন তখন বৃষ্টি নামে। রিমঝিম রিমঝিম শব্দ। পাশাপাশি আরেকটি শব্দ গ্রামে ব্যাপক শোনা যাচ্ছে সেটি হলো ব্যাঙের ডাক।
এখন বৈশাখ বর্ষা আশার আগেই নতুন জলে প্রাণ পেয়েছে ব্যাঙ। তাদের চলছে উৎসব। ব্যতিক্রমী উৎসবে নানা নামের হরেক জাত-পাতের ব্যাঙ যোগ দিয়েছে। এদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে ঝড় বৃষ্টি রং পানিতে।
মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় খাল বিল ডোবানালায় বৈশাখী ঝড় বৃষ্টিকে কেন্দ্র করেই ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাকাডাকি সব্দ ভেসে আসছে কানে। এরি ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) বিকেলে মেঘাছন্ন আকাশ হয়ে মুন্সিগঞ্জের কয়েকটি উপজেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পর থেকে শুরু হয় ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাকাডাকি।
মো. জব্বার মোল্লা (৫৫) বলেন, আমি ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাকাডাকি সব্দ শুনে দাঁড়িয়ে দেখছি কি সুন্দর ব্যাঙ সোনালী বর্ণের। অল্প বৃষ্টি হয়েছে এবং অল্প একটু ডোবায় পানি জমা হয়েছে এই পানিতে ব্যাঙ ডাকছে এবং নাচছে।