1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরে মাদকাসক্ত দেবরের ছুরিকাঘাতে ভাবি মৃত্যুশয্যায় - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শ্রীনগরে মাদকাসক্ত দেবরের ছুরিকাঘাতে ভাবি মৃত্যুশয্যায়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পঠিত
শ্রীনগরে মাদকাসক্ত দেবরের ছুরিকাঘাতে ভাবি মৃত্যুশয্যায়
শ্রীনগরে মাদকাসক্ত দেবরের ছুরিকাঘাতে ভাবি মৃত্যুশয্যায়
শ্রীনগর প্রতিনিধি
শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের প্রবাসী হরি আচার্যের স্ত্রী রিতা ভট্টাচার্যকে রান্না করার সময় এলোপাথারী কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে তারই মাদকাসক্ত দেবর রুহি আচার্যের বিরুদ্ধে। রিতা ভট্টাচার্য দুই কন্যাসন্তান নিয়ে এলাকায় বসবাস করছিলেন। তার দেবর রুহি আচার্য ভাগ্যকুল হাইস্কুল রোডে দর্জি দোকান চালালেও দীর্ঘদিন ধরে ইয়াবা আসক্ত হওয়ায় ঠিকমতো ব্যবসায় মনোযোগী ছিলেন না। বহুদিন ধরেই আলাদা সংসার ও আলাদা বাড়ি হলেও রুহি আচার্য সাম্প্রতিক সময়ে বৌদির নিকট থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে তা পরিশোধ করেনি।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পরে তার ছোট কন্যা স্কুল থেকে ফিরে মাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এখনও রিতা ভট্টাচার্য ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় আছেন বলে পারিবারিক সূত্র জানায়। প্রথমে দেবর রুহি আচার্য বৌদীর সাথে হাসপাতালেই ছিলো। পরে তার সম্পৃক্ততার কথা ফাঁস হলে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। ওই এলাকার গকুল বর্মন জানায়, রুহি আচার্যকে হরি আচার্যের বাড়ি থেকে বের হয়ে বালুতে রক্তাক্ত হাত মুছতে দেখে জানতে চাইলে কিছু না বলেই সে দ্রুত চলে যায়। স্থানীয় বিভিন্ন ব্যক্তি তার শরীরে রক্ত দেখতে পায়। রুহি আচার্যের স্ত্রীও স্বীকার করেন যে, তার স্বামী ওই সময় ভেজা কাপড়ে ঘরে এসে তা বদল করে চলে যায়। এরপর থেকে রুহি আচার্যের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ভাগ্যকুল হাইস্কুল রোডেই উজ্জ্বল ফার্মেসীর মালিক অরুন আচার্য নিশ্চিত করে যে, ওই ঘটনার পর থেকে রুহি আচার্যের দর্জি দোকানও বন্ধ রয়েছে। রিতা আচার্যের রান্না ঘর থেকে কাসুন্দির ভাঙা বোতল উদ্ধার করা হয়েছে। এমনকি তার শরীরেও কাসুন্দি ও রক্তের ছাপ লেগে ছিল। এসব কারণে এলাকাবাসীও সন্দেহ করছে দেবর রুহি আচার্যই তার বৌদীকে হত্যার চেষ্টা করেছে। দ্রুত অপরাধীকে গ্রেফতারের দাবি স্থানীয়দের।
এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানায়, রুহি আচার্য ভাগ্যকুল তহসীল অফিসের পরিত্যক্ত কক্ষে ইয়াবা সেবনের আখড়া বানিয়ে নিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের আরও কয়েকজনকে নিয়ে পরিচারিত একটি মাদক সিন্ডিকেটের সাথে রুহি আচার্য জড়িত। অভিযুক্ত রুহি আচার্যের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিয়োগ দায়ের হয়েছে। আহত ওই গৃহবধূর খোঁজ নিয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর