1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অস্বাস্হ্যকর পরিবেশে গরু জবাইয়ের প্রস্তুতি, দুই মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অস্বাস্হ্যকর পরিবেশে গরু জবাইয়ের প্রস্তুতি, দুই মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অস্বাস্হ্যকর পরিবেশে গরু জবাইয়ের প্রস্তুতি, দুই মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

 স্টাফ রিপোর্টার,

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতি এবং বাসি মাংসের সঙ্গে তাজা মাংস মেশানোর অভিযোগে দুই মাংস প্রক্রিয়াজাতকারীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভক্ষণঅযোগ্য মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার কনকসার বাজার ও মালিরঅংক বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অভিযানকালে কনকসার বাজার সংলগ্ন এলাকায় ইব্রাহীম মুন্সির বসতবাড়ির এক পাশে অস্বাস্থ্যকর পরিবেশে একটি অসুস্থ গরু জবাইয়ের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়। এ সময় তিনি জবাই করা পশুর বর্জ্য পাশের খালে ফেলে দেওয়ার কথা জানান। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ধারা ৩(১) ও ৫(২) লঙ্ঘনের দায়ে ধারা ২৪(১) অনুযায়ী ইব্রাহীম মুন্সিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অসুস্থ গরুটি জব্দ করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।

অপরদিকে, মালিরঅংক বাজারে মাংস প্রক্রিয়াজাতকারী মো. নাদিম মৃধার দোকানে অভিযান চালিয়ে জবাইকৃত মাংসের সঙ্গে বাসি মাংস মেশানোর চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। সেখানে মাংস সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় তাপমাত্রা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়নি। এছাড়া মাংসে প্রচুর পোকামাকড়ের উপস্থিতিও পাওয়া যায়। অভিযানে সংশ্লিষ্ট কসাইয়ের লাইসেন্সও পাওয়া যায়নি।

এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ধারা ৫(২), ৭ ও ৮(১) লঙ্ঘনের দায়ে ধারা ২৪(১) অনুযায়ী মো. নাদিম মৃধাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আইনের ধারা ১৭ অনুযায়ী ভক্ষণঅযোগ্য মাংস জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন ডা. কালীশংকর পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লৌহজং এবং আবুল কাসেম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন)। অভিযানে স্থানীয় জনগণও উপস্থিত ছিলেন।

অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাংস নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর