1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, আহত ২ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, আহত ২

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত
সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাসহ দুইজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খন্দকার (৭২) ও তাঁর পুত্রবধূ ডালিয়া আক্তার (২৮) আহত হয়েছেন। আহতরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বড়ইকান্দি ভাটেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ময়লা-আবর্জনা ফেলাকে কেন্দ্র করে মো. শফিকুল ইসলাম (৪২)সহ কয়েকজনের সঙ্গে আহম্মদ আলী খন্দকারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শফিকুল ইসলাম হাতে থাকা লোহার রড দিয়ে আহম্মদ আলীর মাথায় আঘাতের চেষ্টা করেন। তিনি হাত দিয়ে আঘাতটি ঠেকালে বাম হাতের কবজির ওপরের অংশে গুরুতর জখম হয়। পরে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর পুত্রবধূ ডালিয়া আক্তারকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
আহতদের স্থানীয়দের সহায়তায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের ভর্তি করে চিকিৎসা দেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মৌমিতা আহমেদ ইতু বলেন, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খন্দকার ও ডালিয়া আক্তার নামে দুইজন রোগী মারধরের ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় মো. শফিকুল ইসলাম (৪২)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর