1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মুন্সিগঞ্জ জেলা ছাত্র সংগঠনের কমিটি গঠন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মুন্সিগঞ্জ জেলা ছাত্র সংগঠনের কমিটি গঠন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ বার পঠিত

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুন্সিগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাকালীন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ চক্রবর্তীকে সভাপতি এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান ইরফানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনের সভাপতি শুভ চক্রবর্তী বলেন, মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতা বাড়ানোই সংগঠনের প্রধান লক্ষ্য। নবীন শিক্ষার্থীদের সহযোগিতা এবং প্রয়োজনের সময়ে সদস্যদের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের ঐক্য ও সামগ্রিক কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ও কল্যাণমুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সংগঠনের শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন রাকিবুল হাসান। ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মোঃ তুষার মোল্লা, আল শরীফ, মোঃ আহসান হাবীব, অ্যাড. রাকিব হাসান জিসান, মোঃ আশিক, মোঃ আরমান সাগর, শাহাদাত হোসেন, অঞ্জন মজুমদার, তাবাসসুম তারিয়া ও নুসরাত নিশু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর