1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে সামাজিক সংগঠনের কার্যালয়ে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে সামাজিক সংগঠনের কার্যালয়ে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

সিরাজদিখান  প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাজারসংলগ্ন এলাকায় একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে সিরাজদিখান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপাড়া এলাকার ‘তারুণ্যের শক্তি’ নামের একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এ সময় কার্যালয়ের ভেতর থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংগঠনটির কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। স্থানীয়দের কেউ কেউ সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে মানুষের সঙ্গে বাগ্‌বিতণ্ডাসহ বিভিন্ন অপ্রীতিকর কর্মকাণ্ডের অভিযোগও করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সংগঠনটির উপদেষ্টা হিসেবে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক তালুকদারের নাম রয়েছে। সংগঠনটির নেতৃত্বে সভাপতি মো. ইকবাল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মুক্তার সরদার ও করিম মাদবর, সহ-সভাপতি দুলাল সরদার, কোষাধ্যক্ষ শাহাদাত সরদার, সহ-কোষাধ্যক্ষ রুবেল বেপারীসহ অন্যরা রয়েছেন।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আলাউদ্দিন বলেন, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক সংগঠনের আড়ালে কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর