
মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব-১০ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি জহির (৩৫) গ্রেফতার হয়েছে।বুধবার রাত ৮টার দিকে শ্রীনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জহির ভাগ্যকুল এলাকার মৃত আমির হোসেন মোল্লার ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০’র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে জহিরুল ইসলাম ওরফে জহির কে গ্রেফতার করে।পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।