1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরে দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শ্রীনগরে দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০১ বার পঠিত
প্রতীকি ছবি: শ্রীনগরে দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত

শ্রীনগরে দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের শ্রীনগরে রফিকুল ইসলাম (২৫) নামে এক দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার বাসিন্দা। তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকাল ৮টার দিকে অটোরিকশায় ড্রামভর্তি দুধ নিয়ে সিরাজদিখানের নিমতলা এলাকায় যান রফিকুল। সেখানে ব্যবসায়ীদের কাছে দুধ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় পৌঁছান।

এ সময় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ৩-৪ জন ব্যক্তি এসে তার অটোরিকশায় চাপ দেন। পরে তারা রফিকুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তার বাম হাত ও পেটের বাম পাশে জখম হয়। একপর্যায়ে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সিএনজিযোগে মাওয়ার দিকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা আহত রফিকুলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।      সাব-এডিট/সাইদ হাসান আফরান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর