1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরে মাছের পুকুরে মুরগির বর্জ্য, তীব্র দুর্গন্ধে দুর্ভোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শ্রীনগরে মাছের পুকুরে মুরগির বর্জ্য, তীব্র দুর্গন্ধে দুর্ভোগ

শ্রীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১ বার পঠিত
মাছের পুকুরে মুরগির বর্জ্য, তীব্র দুর্গন্ধে দুর্ভোগ । ছবি: মুন্সিগঞ্জের বার্তা

শ্রীনগর প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে পাঙ্গাস মাছের খাদ্য হিসেবে পুকুরে ফেলা হচ্ছে মুরগির পচা নাড়ি-ভুঁড়ি, ছাল ও পাখনা। এসব বর্জ্য পচে হাঁসাড়া বাজার ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এতে বাজার, স্কুল, মসজিদ, মন্দিরে আসা মানুষসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর ধরে হাঁসাড়া বাজারসংলগ্ন প্রায় দুই একর আয়তনের একটি পুকুরে নিয়মিত এসব বর্জ্য ফেলা হচ্ছে। পুকুরটিতে কয়েক মণ পচা মুরগির নাড়ি-ভুঁড়ি, ছাল ও পাখনা ভাসতে দেখা গেছে। প্রখর রোদ ও গরমে এসব বর্জ্য পচে দুর্গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, পুকুরটির উত্তর পাশে হাঁসাড়া বাজার, দক্ষিণ পাশে আল-এহসান গার্লস স্কুল, পূর্ব পাশে মন্দির, বাসস্ট্যান্ড জামে মসজিদ ও কয়েকটি পরিবারের বসতবাড়ি রয়েছে। পশ্চিম পাশেও রয়েছে প্রায় আটটি পরিবার। এতে প্রতিদিনের বাজারের ক্রেতা-বিক্রেতা, স্কুলের প্রায় ৪০০ ছাত্রী, মসজিদ-মন্দিরে আসা মানুষসহ আশপাশের বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন।

হাঁসাড়া বাজার কমিটির সভাপতি মো. হারুন মোল্লা বলেন, প্রতিদিন পুকুরটিতে কয়েক মণ করে মুরগির নাড়ি-ভুঁড়ি ও ছাল-পাখনা ফেলা হয়। এসব পচে দুর্গন্ধ ছড়ায়। দুর্গন্ধের কারণে বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও কমে গেছে। তিনি বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে পাঙ্গাস চাষি গোলাম মোস্তফা বিল্টু বলেন, ‘আমি পুকুর পরিষ্কারই রাখি। আসলে তেমন দুর্গন্ধ নেই।’

শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। উপজেলা সভায় বিষয়টি উত্থাপন করা হবে।  সাব-এডিট/সাইদ হাসান আফরান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর