1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পঠিত
গজারিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গজারিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. রাসেল সরকার
মুন্সীগঞ্জের (সদর-গজারিয়া ) ৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন মহোদয়ের সাথে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যে মো কামরুজ্জামান রতন।

সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সঞ্চালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাকির হোসেন,গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো হাসান আলী,উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আরাফাত বিন সিদ্দিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার তিথি, প্রানী সম্পদ কর্মকর্তা ড. রিগ্যান মোল্লা, ভবেরচর হাইওয়ে থানা ইনচার্জ মো কামাল হোসেন আকন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় সংসদ সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং তাদের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

মতবিনিময় সভায় এমপি মহোদয় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সাথে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সভায় শিক্ষা, স্বাস্থ্য,কৃষি, মাদক ,অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচন কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

এ সময় এমপি মহোদয় প্রশাসনের সকল পর্যায়ে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত কর্মকর্তারা এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় জনগণের কল্যাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর