
বই- হু মুভড মাই চীজ
লেখক- স্পেন্সার জনসন
ধরন- আত্ম-উন্নয়ন
প্রকাশকাল- ১৯৯৮ সাল
জীবনের গতিপথ কেমন হওয়া উচিত তা নিয়ে প্রায় প্রত্যেকেরই একটি ‘মাস্টারপ্ল্যান’ থাকে। দুঃখের বিষয়, খুব কম মানুষই হুবহু এই পরিকল্পনা সফল করতে পারে। জীবন আপনার দিকে অপ্রত্যাশিত কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। আপনাকে এমন বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়, যা অবশ্যই জয় করতে হবে।
যদি মনে হয় আপনার জীবন পথভ্রষ্ট হয়েছে এবং আপনি জানেন না কীভাবে আবার সঠিক পথে ফিরে আসবেন, তাহলে এই বইটি আপনাকে জরুরী ইনসাইট দেবে। আপনি শিখবেন কীভাবে আপনার মন আরো ইতিবাচক চিন্তাধারার দিকে পুনঃগঠিত করতে হবে, যাতে নির্ধারিত পথে আবার ফিরে যাওয়ার রাস্তা খুঁজে নিতে পারেন।
‘হু মুভড মাই চীজ’ দ্রুত পড়ার মতো বই। বইটি এক বসায় পড়তে পারবেন এবং নিশ্চিত উপভোগ করবেন। জীবনে কিছু যোগ করতে চাইলে এটা মাস্ট রিড একটা বই। সুতরাং, পড়ুন। হ্যাপি রিডিং।
লেখক- অনুবাদক ও লেখক