
বই- দ্য মাস্টারি অব ডেসটিনি
লেখক- জেমস অ্যালেন
বিষয়- ব্যক্তিগত উন্নয়ন
প্রকাশকাল- ১৯০৯ সাল
অ্যাজ এ ম্যান থিংকেথ বইটির পর জেমস অ্যালেনের আরও কয়েকটি বইয়ের সঙ্গে পরিচিত হই। আর এগুলোর মধ্যে এটি অন্যতম সেরা। তার অন্যান্য বইয়ের মতোই এই বইটিও লেখা হয়েছে মানুষকে কীভাবে নিজের মনকে নিয়ন্ত্রণে এনে আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা যায় তা শেখানোর জন্য।
এ বইয়ে অ্যালেন আত্মসংযমের ধারণা এবং দৈনন্দিন জীবনে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাশাপাশি যেকোনো কাজে যুক্ত থাকুন না কেন, কীভাবে মনোযোগ বাড়ানো যায় এবং স্থিরভাবে ফোকাস ধরে রাখা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি আরও দেখিয়েছেন ধ্যানচর্চায় যুক্ত হলে কীভাবে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করা সম্ভব এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনের শক্তি কত গভীর। শৈলীর দিক থেকে এটি জেমস অ্যালেনের ক্লাসিক ধারার লেখা অ্যাজ এ ম্যান থিংকেথ এর তুলনায় একটু গভীর ও ভাবনাপ্রবণ।
লেখক: অনুবাদক ও লেখক।