1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮৪ বার পঠিত

সাইদ হাসান আফরান:-

মুন্সিগঞ্জের গজারিয়ায় বেসরকারি সংযোগকারী বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬ টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরেরগাঁও এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, মিরেরগাঁও মৌজার ঘনবসতিপূর্ণ বসতবাড়ি ও তিন ফসলি আবাদি জমির উপর দিয়ে বেসরকারি কোম্পানির এই বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেয়। এতে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এই প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন বহু পরিবার জমি হারাবে, অন্যদিকে ফসলি জমি নষ্ট হয়ে জীবিকা বিপন্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক হাবুল গলিয়া, টেংগারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নাসিম মেম্বার, জাহাঙ্গীর প্রধান, আক্তার হোসেন, মহাসিন, জাহাঙ্গীর নক্তি, সুমন, নাজমুল হাসান, গোলাম কাদের, মোয়াজ্জেম, শুভ ও রাকিব মিজান, নুরুল হক, দ্বীন ইসলাম, আনিস, বাসারসহ যুবসমাজ।

এ সময় বক্তারা জানান, এই বিদ্যুৎ লাইন ও টাওয়ার বসতবাড়ি এবং আবাদি জমির উপর দিয়ে নির্মাণ করা হলে শুধু সম্পদ হারানোর আশঙ্কাই নয়, একই সঙ্গে মানুষের জীবন-নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দা হাবুল গলিয়া বলেন, “আমাদের ঘরবাড়ি, ভিটেমাটি, তিন ফসলি জমির উপর দিয়ে বিদ্যুৎ লাইন ও টাওয়ার বসালে আমাদের আর বাঁচার উপায় থাকবে না। আমরা এই অন্যায় প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।”

নাসিম মেম্বার বলেন, “বিকল্প জায়গা থাকা সত্ত্বেও কেন বসতবাড়ি আর আবাদি জমি ধ্বংস করে এই লাইন বসানো হচ্ছে তা বোধগম্য নয়। এই প্রকল্প বন্ধ করতে না পারলে আমরা ঢাকাসহ দেশব্যাপী আন্দোলনে যাব।”

এলাকার যুব প্রতিনিধি সুমন বলেন, “বিদ্যুৎ আমাদের প্রয়োজন, তবে মানুষের বসতভিটা আর জমির ক্ষতি করে নয়। আমরা শান্তিপূর্ণভাবে এই প্রকল্পের নকশা পরিবর্তনের দাবি জানাচ্ছি।”

এ সময় বক্তারা আরও জানান, তারা প্রকল্প কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং দ্রুত দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, কৃষক, শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর