1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সৈয়দ টিপু সুলতানের সেঁওতি বাগান (১ম) - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সৈয়দ টিপু সুলতানের সেঁওতি বাগান (১ম)

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৮৫ বার পঠিত

আশরাফ ইকবাল:
এ সমাজে গাছখেকোরা যখন তাদের হীন উদ্দেশ্যে পরিবেশ বিপর্যস্ত করে তুলছে তখন সিরাজদিখানের কুসুমপুরের এক ভেষজ বিজ্ঞনী বিরল ভালোবাসার ঘটনা নি:সন্দেহে বিক্রমপুরবাসীদের মনে আশা জাগিয়েছে।
বছরের পর বছর ধরে মা মাটি, মানুষকে ভালোবেসে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মনোমুগ্ধকর নির্মাণ শৈলি দিয়ে তৈরি করেছেন সেঁওতি বাগান। যেখানে মুহুর্তেই নিজেকে সতেজ করে দেয়। সবুজের সাথে লুকোচুরি, মেঘের সন্ধির অপুর্ব দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। বাগানের দৃষ্টি নন্দন ছাউনিতলা আর পাখির কিচিমিচির শব্দ বিনোদন প্রেমিদের চাঙ্গা করে তুলবে। জীবনের গতিহীন একপেশে ক্লান্তিময় জীবন ভরিয়ে দেবে আনন্দের ছোঁয়া। হরেক গাছপালায় ভরা বাংলাদেশে অল্প যে কটি সবুজ অরণ্য আছে তার মধ্যে সেঁওতি বাগান একটি। প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু দেশি-বিদেশির আগমন ঘটেছে এর শোভা দর্শনের প্রত্যাশায়।


বাগানের আর্কষণীয় মনোরম দৃশ্য ধারণ করতে ছুটে আসছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, টেলি ফিল্ম, চলচ্চিত্র নির্মাতারা। সুটিং হচ্ছে নানা ছবি, টেলিফিল্মের। দলবেঁধে বিনোদন পিপাসুরা ছুটে আসছে এই স্পটে। ১৫০ শতাংশ জমির উপর গড়ে তোলা এ বাগানে প্রায় ২০০ প্রজাতির ৫ হাজার গাছ আছে। বাগানের দুই পাশ দিয়ে একে বেকে চলে গেছে ট্রাঙ্ক রোড যা বাগানের আকর্ষনীয় অনুষঙ্গ হিসেবে সৌন্দর্য বৃদ্ধি করেছে। নানা আকৃতির সুন্দর শৈল্পিক পথ হাজার হাজার নারিকেল, খেজুর, ঝাউ, পেয়ারা ও সুপারি গাছ বাগানটি ঘিরে রেখেছে। আছে ক্যাকটাস, জাফরান, অর্জুন, হরতকি, কদম, চালতা, এলাচি, ড্রাগন, রামবুটান, ডুরিয়ান, পার্সিমন, খাকি, সৌদিয়ান খেজুর, চেরি, পেশন, লোহা কাঠ, দেশি-বিদেশী ৩০ প্রজাতির আম, লটকনসহ দুর্লভ প্রজাতির অনেক উদ্ভিদ।

বাগাটি নয়নাভিরাম করার জন্য গোলাপ, গন্ধরাজ, টগর, কামিনী, হাসনাহেনা বকুল, জুঁই বেলি, জবাসহ দেশি-বিদেশি বাহারি ফুলের গাছ। এখানে কারিপাতা নামের এক ধরনের গাছ আছে। দুর্লভ প্রজাতির এ গাছের পাতা বিভিন্ন তরি-তরকারিতে দিয়ে রান্না করা হয়। এছাড়া আছে আবোকাডো। এ বাগানের পুকুরে নৌকায় চড়ে বড়শি দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরার ব্যবস্থা রয়েছে। হেলানো কৃষ্ণচূড়ার ফাঁক দিয়ে দেখা যায় পুকুর পাড় ঘেঁষে লাল-সাদা-কুমুদ আর জলকলমির ফুটন্ত ফুলের ভাসন্ত বাগান। পাশেই ছাওনি তলায় বসে বিশ্রাম নিয়ে দেখা যায় কচুরি পানার জঙ্গলের উপর শিকারের অপেক্ষায় ঢ্যাঙ ঢ্যাঙা ঠ্যাং নিয়ে দাড়িয়ে আছে সাদা আর ধবল বক। পানকড়ির মাছ শিকার, উপরে গাঙচিল উড়া এ এক ভিন্ন পরিবেশ।
সবুজ বনানী অনিন্দ্য সুন্দর রূপ ধারণ করায় আগত অতিথিরা আনন্দ উপভোগ করেছে। বিচিত্র পাখির কল-কাকলি আর বিনোদন প্রেমীদের পদভারে মুখর হয়ে উঠেছে বাগানের সার্বিক পরিবেশ। এ বাগানের বিশেষত্বে ঘুড়ে গেছেন সাবে প্রেসিডেন্ট ডা. বি. চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক মো. জাকারিয়া পিন্টু, ভাষা সৈনিক আব্দুল মতিন, মূখ্য সচিব, ২ বাংলার শতাধিক কবিসহ অসংখ্য গুণিজন।


এ বাগানে সার্বিক পরামর্শ দিয়ে থাকেন সিরাজদিখান উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন। তিনি বলেন আইএফসির প্রতিষ্ঠাতা প্রকৃতিপ্রেমী সৈয়দ টিপু সুলতান ১৯৯০ সালে এ বাগান প্রতিষ্ঠা করেন। যে মানুষটি অনেক সমাজ কল্যাণমূলক সংগঠন পরিচালনার পাশাপাশি আজ ও আগামির জন্য এত কিছু করেছেন তার পাশে কি সরকার কিংবা সমাজপতিরা এগিয়ে আসতে পারেন না।


সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের উপদেষ্টা কে এন ইসলাম বাবুল বলেন, এটি নি:সন্দেহে দেশ ও দশের কল্যাণ বয়ে আনবে।

মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সভাপতি আশরাফ ইকবাল বলেন, নিজ উদ্যোগে এ ধরনের সমৃদ্ধ ভেষজ, ফলদ ও ফুল গাছের বাগান করা সত্যিই বিরল। তাছাড়া কবি সাহিত্যিকদের আড্ডার জন্য মনোরম পরিবেশ আছে এ বাগানে। বাগান কর্তৃপক্ষ মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে বলেন, এ বাগান যে কাউকে আকৃষ্ট করতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর