
মো. ফরহাদ,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩শে জুন) সকাল সাড়ে ১২টার দিকে স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহানা আখতার।
সহকারী শিক্ষক হৃদয় চন্দ্র মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহানা আখতার, স্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য এইচ এম আক্তার হোসেন,কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লিয়াকত
হোসেন,মো.তোহা মিয়া আখন,কলেজ শাখার প্রভাষক মো.শামসুল আলম,মো.ফরহাদ মিয়া,কামাল হোসেন,সুরাইয়া ইয়াসমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক পরিমল চন্দ্র ঢালী, মোন্তাছির রহমান, রেজুনা খাতুন, নাসরিন সুলতানা, মোহাম্মদ তোয়াহা, দিলীপ কুমার গোস্বামী,কলেজে শাখার প্রভাষক মো. জহিরুল ইসলাম,তানজিল হোসেন,সহকারী শিক্ষক জুরান রায়, মুহাম্মদ শাহীন মিঞা, আব্দুল হালিম,অনিতা রানী ঘোষ,এনায়েত করিম,ফারিন আক্তার,আয়েশা আক্তার, অপু বিশ্বাসসহ অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফিরোজ মিয়া, মো. আবু সালেহ প্রমুখ।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী দিনে নারী-পুুরুষ শিক্ষায় বিশেষ অবদান রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জনের পাশাপাশি নারীর অধিকার আদায়ে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।