1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় গাছের মগডালে যুবক, ফায়ার সার্ভিসের সহায়তায় নাটকীয় উদ্ধার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় গাছের মগডালে যুবক, ফায়ার সার্ভিসের সহায়তায় নাটকীয় উদ্ধার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭৬০ বার পঠিত

মো. খায়রুল ইসলাম হৃদয়:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামে গাছের মগডালে উঠে অস্বাভাবিক আচরণ করা এক যুবককে নাটকীয়ভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এলাকাজুড়ে ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, নয়ন (২৪) নামের ওই যুবক টেংগারচর গ্রামের মহিউদ্দিনের ভাগিনা এবং পেশায় অটো চালক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার দিন আগে সন্ধ্যায় নয়ন তার ব্যবহৃত অটোরিকশা ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। ফেরার পর দেখে, তার অটোরিকশার উপর একটি বিড়াল বসে আছে। নয়ন বিড়ালটিকে লাথি মারার সাথে সাথেই তার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়।

পরিবারের দাবি, এরপর থেকেই নয়ন জ্বীনে আছর করার মতো আচরণ শুরু করে। প্রথমে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা ও গ্রামের ইমামের মাধ্যমে ঝাড়ফুঁকের ব্যবস্থা করা হলেও সম্পূর্ণ সুস্থ হয়নি।

আজ মঙ্গলবার সকালে হঠাৎ নয়ন বাড়ির পাশে টেংগারচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কণারে একটি বড় আমগাছে উঠে যায় এবং গাছের মগডালে গিয়ে বসে পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করেও পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে নামাতে ব্যর্থ হলে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় এবং স্থানীয়দের সহায়তায় নয়নকে নিরাপদে গাছ থেকে নামানো হয়।

পরবর্তীতে নয়নের আক্রমণাত্মক আচরণ বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে বাড়ির উঠানে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে। হাত-পা শক্ত করে রশি দিয়ে বাঁধা হয়।

পরে স্থানীয় ইমাম আব্দুল আওয়াল দীর্ঘ সময় ধরে কোরআনের বিভিন্ন সুরা পাঠ করে ঝাড়ফুঁকের মাধ্যমে নয়নকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করেন। পরিবারের দাবি, ঝাড়ফুঁকের সময় দাবি করা হয়, ‘জ্বিন’ নয়নকে ছেড়ে যাবে যদি ৫ কেজি মিষ্টি দেওয়া হয়। পরিবার মিষ্টি দেওয়ার পর নয়ন অজ্ঞান হয়ে পড়ে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে টেংগারচর ইউনিয়নের আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ নয়নকে দেখতে ভিড় জমায়।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন প্রবীণ জানান, নয়নের আচরণ শুরু থেকেই অস্বাভাবিক ছিল। কারও কারও ধারণা, বিষয়টি মানসিক রোগ বা আতঙ্কের ফলাফল হতে পারে।

এ ব্যাপারে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, “৯৯৯-এ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। যুবককে নিরাপদে উদ্ধার করেছি।”

তবে নয়নের পরিবার দাবি করেছে, বিষয়টি পুরোপুরি ‘অলৌকিক’ এবং ‘অদৃশ্য শক্তির’ কাজ। এ নিয়ে এলাকায় নানা রকম আলোচনা-সমালোচনা চলমান রয়েছে।

 

প্রসঙ্গত, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর