1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জবাসির প্রাণের দাবী: চারটি আসনের পুনঃবহাল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জবাসির প্রাণের দাবী: চারটি আসনের পুনঃবহাল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় নির্বাচনে ২০০১ সালের সীমানা অনুযায়ী মুন্সিগঞ্জ জেলায় ৪ টি সংসদীয় আসনের দাবিতে ‘”মুন্সিগঞ্জ জেলা ৪টি আসন বাস্তবায়ন কমিটি” ও “মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি” সহ মুন্সিগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্বারকলিপি প্রদান, আলোচনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে প্রধান নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছেন মুন্সিগঞ্জ জেলা ৪টি সংসদীয় আসন বাস্তবায়ন কমিটি” ও “মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি” সহ মুন্সিগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন মুন্সিগঞ্জ জেলায় ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সীমানা অনুযায়ী মুন্সিগঞ্জ জেলায় ৪ টি সংসদীয় আসন বিদ্যমান ছিল।
এর মধ্যে শ্রীনগর সিরাজদিখান সংসদীয় আসন- ১, লৌহজং সিরাজিখান সংসদীয় আসন -২, টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ সদর সংসদীয় আসন -০৩ গজারিয়া মুন্সিগঞ্জ সদর সংসদীয় আসন- ৪ বিদ্যমান ছিল। এই চারটি সংসদীয় আসন আমাদের মুন্সীগঞ্জ জেলাবাসীর গর্বিত অধিকার।
২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এর চারটি আসনকে কেটে তিনটি সংসদীয় আসন করেন। পরবর্তীতে মুন্সিগঞ্জ জেলা বাসি জনগণের মতামতকে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফ্যাসিবাদী হাসিনা সরকার একে বাস্তবায়ন করেন। সেই সাথে মুন্সিগঞ্জ জেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করেন। তাই আমাদের মুন্সিগঞ্জ জেলাবাসীর প্রাণের দাবি আগামী জাতীয় নির্বাচন -২০২৬ এর পূর্বেই মুন্সিগঞ্জ জেলার ৪ টি সংসদীয় আসন পূর্ণবহাল করুন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেন বলেন নিরপেক্ষ নির্বাচন হবে এবং আপনাদের ন্যায্য দাবি গুলো বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এমন নাসির উদ্দিন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন আক্তার আহমেদ ও নির্বাচন কমিশনের সচিব।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া, কুমিল্লা থেকে সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, মানিকগঞ্জ থেকে মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা, দোহার উপজেলা সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠন মোশাররফ হোসেন পুস্তি, কুমিল্লার সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, মানিকগঞ্জ জেলার মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা, দোহার উপজেলার আলাউদ্দিন, সাভার থানার সাবেক বিএনপির সভাপতি কামাল শেখ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীরকাদীম পৌরসভার সাবেক মেয়র মো. হোসেন রেনু , টঙ্গীবাড়ি উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন আসিক, মুন্সিগঞ্জ বিক্রমপর সমিতির নির্বাহী সদস্য এডভোকেট আক্তার হোসেন সোহেল, প্রজন্ম বিক্রমপুর এর কেন্দ্রীয় কমিটির কো-অডিনেটর বলরাম বাহাদুর,সাভার থানার সাবেক বিএনপির সভাপতি কামাল শেখ, আবুল কালাম সাইদুর রহমান প্রমুখ।
পরে প্রধান নির্বাচন কমিশনারের হাতে স্বারকলিপি কমিটি প্রদান করেন মুন্সিগঞ্জ জেলার ৪ টি সংসদীয় আসন পুনঃবহাল বাস্তবায়ন কমিটির মহাসচিব , বার কাউন্সিলের সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া।
পরে উপস্থিত সাংবাদিদের সামনে আজকের আলোচনার বিষয় বিষয়বস্তু তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির মহাসচিব, মুন্সিগঞ্জ জেলার ৪ টি সংসদীয় আসন পুনঃবহাল বাস্তবায়ন কমিটির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া ও কুমিল্লা থেকে সাবেক এমপি মনিরুল হক চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর