1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় দিন দিন বাড়ছে ভুট্টা আবাদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় দিন দিন বাড়ছে ভুট্টা আবাদ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

আল আমিন:
গজারিয়ায় দিন দিন বাড়ছে ভুট্টা আবাদ। বাজার দর ভালো এবং কম খরচে ফলনও বেশি হওয়ায় কৃষকরা এখন ভুট্টা চাষ করছেন তাদের অনাবাদি ও পতিত জমিতে।
ভুট্টা বিক্রি করে অর্থ আয়, চারা গাছের উপরি অংশগুলো গো খাদ্য শুকনো গাছ দিয়ে জ্বালানিসহ ঘরের বেড়া বা ছাউনি কাজে ব্যবহার করা যায়।
অন্যান্য ফসলের তুলনায় সময় কম, অল্প খরচে অধিক লাভ হওয়ায় অনাবাদি জমিতেও ভুট্টার আবাদ হওয়ায় এই বছর গজারিয়ায় শতাধিক হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।
সরেজমিনে জানা যায়, উপজেলায় কয়েক বছর আগেও মাড়াই ঝাড়াইয়ের অসুবিধার কারণে ভুট্টা চাষ করতো না চাষীরা। গত কয়েক বছর ধরে সরকার কৃষিতে ভুট্টার বীজ ও সার বিতরণ করায় পাল্টে গেছে চিত্র।
জমি থেকেই ভুট্টা ১৩-১৪ শ টাকা মণ দরে বিক্রি করা যাচ্ছে। এ ছাড়াও রয়েছে ভুট্টার বহুবিধ ব্যবহার। ভুট্টা চারার গাছের (উপরি অংশ) গো-খাদ্য হিসেবে এবং শুকনো গাছগুলো জ্বালানির পাশাপাশি ঘর বাড়ির আঙ্গিনাসহ বেড়ার কাজেও ব্যবহার করা যায়।
এক বিঘা জমিতে ভুট্টার চাষ করতে খরচ হয় ৭ হাজার টাকা, ফলন পাওয়া যায় সর্বনিম্ন ৪০ মণ। ভুট্টা চাষে বড়ো সুবিধা বর্ষা আসার অনেক আগেই ফলন উত্তোলন করা যায় বলে লোকসানের আশঙ্কা থাকে না। ধানের চেয়ে পরিশ্রম কম কিন্তু লাভ বেশী, তাই ভুট্টার আবাদ বাড়ছে অত্র এলাকাতে। কম খরচে অধিক ফলন ও বাজার দর ভালো পাওয়ায় সামনের মৌসুমে এ অঞ্চলে ভূট্টার আবাদ কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকরা।
একাধিক কৃষকের সাথে কথা হলে জানা যায়, ভুট্টা চাষে লাভ বেশি। ভুট্টা চাষে ধানের চাইতে খরচ কম। এক বিঘা জমিতে ধান হয় সর্বোচ্চ ২৫ থেকে ৩০ মণ। ভুট্টা হয় ৪০ থেকে ৪২ মণ। ধানের দাম মণপ্রতি ৮ শ থেকে ৯শ টাকা। ভুট্টার মণ ১ হাজার টাকা। তাই যারা ধান চাষ করতো, তারা এখন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে।
উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ ও ভুট্টা চাষের জন্য বীজ সার বিতরণ করায় ভুট্টার চাষ করে কৃষকরাও লাভবান হচ্ছে। ভুট্টার ফলন ভালো হওয়ায় কৃষকদেরও আগ্রহ বেড়েছে ভুট্টা চাষে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা কৃষি অফিসার ফাইসাল আরাফাত বিন সিদ্দিক বলেন, এ বছর ১৭৭০ হেক্টর জমিতে এ পর্যন্ত ভুট্টার আবাদ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিলো ১৭৭০ হেক্টর জমিতে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর