
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৩ , ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মে শনিবার বিকাল তিনটায় চোকদার বাড়ি মহল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান মনার সভাপতিত্বে ও জেলা জাসাসের আহ্বায়ক হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাউসিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আহাদ মাষ্টার, বাউসিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মুকবিল আহমেদ রতন , বিশিষ্ট সমাজ সেবক মুসা সরকার , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, তাবারক মেম্বারসহ স্হানীয় নেতৃবৃন্দ।
স্হানীয় জনগণের উদ্যোগে মাদক বিরোধী আলোচনায় এলাকায় চুরি, ছিনতাই ও মাদক বিরোধী অপশক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি গঠন ও আগামী দিনগুলোতে মাদকের বিরুদ্ধে সকলে একত্রে হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ।