
আল আমিন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় মধ্য বাউশিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলেন মেহেদী হাসান (২৯)। সে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের
জাহাঙ্গীর হোসেনের ছেলে, অপর জন একই গ্রামের আব্দুল মান্নান মিয়া ছেলে মোহাম্মদ মুন্না (৩০) বলে জানা যায়
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় , শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে চালক ও আরোহী দুইজন ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ‘ সন্ধ্যা সাড়ে ছয়টার সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায় হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয় ‘।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে জনতা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।