
গজারিয়া ( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নে কদমতলী গ্রামে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল রোজ সোমবার সন্ধ্যায় শামসুল হক প্রধানের বাড়ীতে কদমতলী হিলফুল ফুজুল ফাউন্ডেশন সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর প্রধানের সভাপ্রতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থাপনা করেন কদমতলী হিলফুল ফুজুল ফাউন্ডেশন সহ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার।
হিলফুল ফুজুল ফাউন্ডেশন এর সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য বলেন এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের মূল উদ্দেশ্য সংগঠনেরর মাধ্যমে এলাকায় অসহায় মানুষদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাহাদের সাহায্য সহযোগিতা করা। ২০২৫ সালে আমাদের এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে । আমরা সকলেই মিলে মিশে আগামী দিনগুলোতে সুন্দর পরিবেশ এর মাধ্যমে পিছে পড়া অসহায় মানুষদের জন্য আর্থিক সহযোগিতা করে থাকবো।